দুপচাঁচিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

বগুড়ার দুপচাঁচিয়ায় স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টায় আফজাল হোসেন (৫৫) নামের ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুপচাঁচিয়ার গোবিন্দপুর শাহপাড়ায় এ ঘটনা ঘটে।

মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পুলিশ গত শুক্রবার দুপুরে আফজাল হোসেনকে আদালতে প্রেরণ করেছে। রাতেই মেয়ের ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আফজল হোসেনকে আসামি করে থানায় মামলা করেছেন।

জানা যায়, দুপচাঁচিয়ার গোবিন্দপুর শাহপাড়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশি আফজাল হোসেন স্কুলছাত্রীকে ফুসলিয়ে পাশের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তারা ওই বাড়িটি ঘেরাও করে আফজাল হোসেনকে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে। আফজালকে পুলিশে সোর্পদ করে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নজরুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। জবানবন্দি নেয়ার জন্য আফজাল হোসেন ও স্কুলছাত্রীকে বগুড়ায় আদালতের হাকিমের কাছে হাজির করা হয়েছে।

ইত্তেফাক/এএন/ইউবি