রোমানিয়ায় দুর্নীতি সহায়ক ডিক্রির বিরুদ্ধে স্মরণকালের বিক্ষোভ

দুর্নীতির বিরুদ্ধে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে রোমানিয়ার জনগণ। সরকারের ডিক্রি জারির প্রতিবাদে শুক্রবার সারাদেশে স্মরণকালের সর্বোচ্চ লোকসগম ঘটে। রাস্তায় লাখো মানুষ মিছিল ও সমাবেশ করেছে। খবর আল জাজিরা’র।  
 
এর আগে ডিক্রির চ্যালেঞ্জ করে আদালতে যান দেশটির ন্যায়পাল ভিক্টর সিওরবিস। গত কয়েকদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়ে আসছে দেশটির জনগণ। তারা মনে করেন, দুর্নীতি দেশকে পিছিয়ে নেওয়ার একটি অশনি সংকেত। এ লক্ষ্যে শুক্রবার সারাদেশে ১ লাখ ৮০ হাজার মানুষ বিক্ষোভ করে। এদের বেশিরভাগ লোক রাজধানী বুখারেস্টের রাস্তায় জমায়েত হয়। ১৯৮৯ সালে কমিউনিস্ট নেতা নিকোলি সিসেস্কুর পতনের পর সর্বোচ্চ সংখ্যক মানুষ এ সমাবেশে অংশগ্রহণ করে।
 
সরকার একটি বিতর্কিত ডিক্রি জারি করলে দেশটিতে এ রাজনৈতিক সঙ্কট দেখা দেয়। এর আগে দেশটির ন্যায়পাল ডিক্রিকে চ্যালেঞ্জ জানিয়ে সাংবিধানিক আদালতে যান। কেননা এ ডিক্রি ক্ষমতার অপব্যবহার কমাবে না। জেনারেল প্রসিকিউটরও এ চ্যালেঞ্জকে স্বাগত জানিয়েছেন। 
 
ইত্তেফাক/এমআই