ছাতকে বিদ্যালয়ের অফিস কক্ষ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কে বা কারা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করে। তারা কক্ষের ভেতর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। 

 

দুর্বৃত্তদের দেয়া আগুনে বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা ল্যাপটপ, প্রজেক্টর, চেয়ার, টেবিল, আলমিরা ও সরকারি কাগজপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে।

 


এতে দু’লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহুর আলী জানিয়েছেন। এ ব্যাপারে সকালে প্রধান শিক্ষক মিজানুর রহমান ছাতক থানায় একটি জিডি করেছেন।

জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু আফসার ভূইয়া শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ঘটনাস্থল থেকে পেট্রোলের গন্ধযুক্ত ৫ লিটারের একটি খালি বোতল উদ্ধার করেন।

ইত্তেফাক/এএন/ইউবি