কুষ্টিয়ার মিরপুরে বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে ফাতেমা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের বেশিনগর গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
ফাতেমার চাচা জিয়ারুল ইসলাম জানান, দুপুরে নির্মাণাধীন বাড়ির ছাদে খেলা করছিল ফাতেমা। এক পর্যায়ে হঠাৎ করে সে নিচে পড়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভেড়ামারা পৌরসভা এলাকায় পৌঁছালে তার অবস্থার আরো অবনতি ঘটে। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ কমপ্লক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ইত্তেফাক/এএন/ইউবি