ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে যুক্তরাষ্ট্রে। ওই ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর কানের ছিদ্র থেকে ঝুলছে একটা আস্ত অজগর। এই ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছে সে।
অ্যাশলে গ্লোয়ে নামের সতের বছর বয়সী এই কিশোরী জানিয়েছে, শখ করে বাড়িতে অজগর পুষেছিল সে। একদিন তার ইচ্ছে হল অজগরটিকে গলায় পেঁচিয়ে তার সঙ্গে সেলফি তুলবে। কিন্তু গলার কাছে নিতেই তার কানের পিয়ার্সিংয়ের (গহনা পরার উদ্দেশে তৈরী করা ছিদ্র) ভেতর মাথা ঢুকিয়ে দেয় অজগরটি।
এরপর ওই ছিদ্রের ভেতর দিয়ে নিজের শরীরের অর্ধেক পর্যন্ত গিয়ে মোটা পেটের কারণে আটকে যায় সাপটি। অনেকবার টানাটানি করেও অজগরটিকে করতে ব্যর্থ হয় সে। অবশেষে ওইভাবে তাকে নেয়া হয় হাসপাতালে। অপারেশন টেবিলে নিয়ে কান কেটে বের মুক্ত করা হয় অজগরকে। এবিসি নিউজ