বিকিনিতে আবারো মন্দিরা: তীব্র সমালোচনা

 
মন্দিরা বেদি নামটাই যেন আলোচনা-সমালোচনায় ভরা। এরআগেও তিনি পোশাক ডিবেটে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন। একই ধরণের খোলামেলা  ছবি পোস্ট করে আবােরা বিতর্কের মুখে ভারতীয় অভিনেত্রী-উপস্থাপিকা মন্দিরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রকাশিত ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে। 
 
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারাত্মক ভাষায় আক্রমণ করা হয়েছে তাকে। বিষয়টা খুলে বলি। সম্প্রতি ছুটি কাটাতে ভারতের গোয়াতে গিয়েছেন মন্দিরা। গোয়ার ট্যুরের ছবি শেয়ার করেই বিপদে পড়েছেন তিনি। ইনস্টাগ্রামে বিকিনি পরে নিজের ছবি পোস্ট করেন চল্লিশোর্ধ্ব এই সুন্দরী।
 
তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের লক্ষ্য হয়ে ওঠেন তিনি। কমেন্ট সেকশনে জমতে থাকে একের পর এক অশালীন মন্তব্য। মন্দিরার প্রতি শারীরিক ইঙ্গিত করে তার ফলোয়াররাই তাকে তীব্র আক্রমণ করেন।
 
ইত্তেফাক/এমএআর