রাতে ‘অলসপুর’

 
ছোট পর্দার একটি জনপ্রিয় ধারাবাহিক নাটকের নাম ‘অলসপুর’। মুহাম্মদ মামুন-অর-রশিদের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন আল হাজেন।
 
অলসপুর এমন একটা রাজ্য, যেখানে সব অলস লোক এসে বাসা বেঁধেছে। মাত্র দু’জন লোক এখানে পেশাজীবী। তাদের একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভজা। আরেকজন চা দোকানি ছিরন। সে নিজেকে জনদরদি মনে করে। কখনোই একা থাকতে পারে না। আর সে কারণেই চায়ের ব্যবসা। কথায় আছে, অলস মাথা শয়তানের কারখানা। অলসপুর গ্রামের মানুষদেরও একই অবস্থা। এমন এক অদ্ভুত গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে ধারাবাহিক নাটকটি।
 
আরটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘অলসপুর’।
 
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, আরফান চৌধুরী, রিফাত চৌধুরী, মৌসুমী হামিদ, শামীম জামান, আ খ ম হাসান, তুষ্টি, দিহান, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলভী প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর