প্রবীণ রাজনীতিবিদ, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি স্বর্গীয় গুপ্তের শোক বিহ্বল পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এক শোক বাণীতে তিনি বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত এ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমৃত্যু গণতন্ত্রের ধারক। বরেণ্য এ নেতা ছিলেন পরমত সহিষ্ণুতা ও মুক্তবুদ্ধি চর্চার প্রতীক। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। মহান মুক্তিযুদ্ধ ও সংবিধান রচনায় অসামান্য অবদানের জন্য জাতি তাঁকে চিরদিন স্মরণ করবে।
তিনি গুপ্তের আত্মার চিরশান্তি কামনা করেন।
ইত্তেফাক/আরএ