সুরঞ্জিত জাতীয় সংসদকে সমৃদ্ধ করেছেন : বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সদাহাস্যময় সুরঞ্জিত সেনগুপ্ত তার সুন্দর ব্যঞ্জনাময় বক্তব্যের মাধ্যমে জাতীয় সংসদকে সমৃদ্ধ করেছেন।
 
রবিবার সকালে গণমাধ্যমে দেয়া এক শোক বার্তায় বি. চৌধুরী বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর সংবাদ শুনে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। সদাহাস্যময় এই মানুষটি তার সুন্দর ব্যঞ্জনাময় বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদকে সমৃদ্ধ করেছেন।
 
তিনি বলেন, তার বক্তব্যে বিরোধীপক্ষকে অকারণে ছোট করার কোনো প্রয়াশ থাকতো না এবং সব সময় তিনি ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতেন। এটাই ছিল তার পার্লামেন্টারিয়ান গুণ।
 
বি. চৌধুরী সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।  বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি