স্বরূপকাঠিতে এসএসসি পরীক্ষায় ২ শিক্ষককে অব্যাহতি, ২ ছাত্র বহিস্কার

চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় স্বরূপকাঠিতে অনিয়মের অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি ও দুই ছাত্রকে বহিস্কার করা হয়েছে।
 
রবিবার উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় একটি কক্ষে দায়িত্ব পালনে অবহেলা দেখতে পেয়ে সোহাগদল কেপিইউ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দুলাল কৃষ্ণ মণ্ডল এবং বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.সেলিম মিয়াকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেন।
 
এদিকে পরীক্ষা অসদুপায় অবলম্বনের দায়ে এগারগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্রে আমির হোসেন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র কৌশিক বেপারী রোল ৩১৩৩০৬ ও নৃপেন বেপারী রোল ৩১৩৩০ কে বহিস্কার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএন