সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের স্থানীয় সংবাদিকরা। রবিবার দুপুরে সেনবাগ প্রেসক্লাবে সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি খোরশেদ আলমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মানবজমিন পত্রিকার প্রতিনিধি এম এ আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।
সভায় দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক আমার দেশ প্রতিনিধি সাখাওয়াত উল্ল্যা, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা জাহাঙ্গীর আলম, দৈনিক যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারী, দৈনিক নোয়াখালী প্রতিদিন প্রতিনিধি মো. হারুন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি নুর হোসাইন সুমন, দৈনিক সংবাদ প্রতিনিধি ইব্রাহিম, দৈনিক সংগ্রামের জিয়া উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএম।