দক্ষিণ কোরিয়ার একটি শপিং মলে অগ্নিকাণ্ডে চারজন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। রবিবার একথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ ।
পুলিশের ধারণা , সিউলের দক্ষিণে অবস্থিত শহর ডংতানের ওই শপিং মলের বাচ্চাদের খেলার স্থানে একটি ঢালাই যন্ত্র থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ওই স্থানটিতে নির্মাণকাজ চলছিল। নিহতদের দু’জন নির্মাণ শ্রমিক, একজন শ্রমিক ও একজন দোকানদার। আহত ৪৭ জনের অধিকাংশই ধোঁয়ায় শ্বাসকষ্টে ভোগেন।
ইত্তেফাক/এমএইচ