মেহেরপুরের গাংনী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৮ বোতল ম্যাগডুয়েল মদ ও ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ ৪৭ বিজিবির সহড়াতলা ও রংমহল বিওপির দুটি টহল দল অভিযান চালিয়ে এ গুলো উদ্ধার করে।
রবিবার দুপুর দেড়টার সময় সহড়াতলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল হাসেম সঙ্গীয় ফোর্সসহ সহড়াতলা মাঠ নামক স্থানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৮ বোতল ম্যাগডুয়েল মদ ও ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
৪৭ বিজিবির উপ-অধিনায়ক কর্নেল আ ন ম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জব্দ মাদকদ্রব্য ধ্বংসের জন্য কুষ্টিয়ার মিরপুর ব্যাটালিয়ন সদরে জমা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএন/ইউবি