সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের গ্রেফতারসহ অবিলম্বে ঘাতক মেয়র হালিমুল হক মিরুর গ্রেফতার ও ফাঁসির দাবিতে পীরগঞ্জ প্রেসক্লাব ও সমকাল সুহূদ সমাবেশের যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকারের সভাপতিত্বে ও প্রবীন সাংবাদিক আব্দুলাহীল বাকী বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি এটিএম মাজহারুল আলম মিলন, যায়যায়দিন প্রতিনিধি সেবু মোস্তাফিজ, বাংলাদেশ সময় প্রতিনিধি হাসান আলী প্রধান, নয়াদিগন্ত প্রতিনিধি আব্দুল হাকিম ডালিম, মানবজমিন প্রতিনিধি আনজারুল হক ও ভোরের দর্পন প্রতিনিধি শফিকুল ইসলাম রিংকু, সকালের খবর প্রতিনিধি খন্দকার এহতেশাম হাবিব ইমরান ও মাহবুবার রহমান তুহিন প্রমুখ।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে মেয়র মিরুকে গ্রেফতার ও মেয়রের ফাঁসি দাবি ছাড়াও শাহজাদপুর থানার ওসিকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
ইত্তেফাক/এএম।