জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মোটরবাইক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহতের নাম উজ্জ্বল মিয়া (৫০)। তিনি দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকার বাসিন্দা আক্রাম আলীর পুত্র। আহত ব্যক্তির নাম সাঈম প্রধান (৩৫)। তিনি চর কালিকাপুর এলাকার বাসিন্দা বাচ্চু প্রধানের ছেলে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, চর কালিকাপুর এলাকা থেকে মোটরসাইকেলে দেওয়ানগঞ্জ বাজারে আসার পথে চালক উজ্জ্বল মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহী মারাত্বক আহত হন।
এলাকার লোকজন তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে উজ্জ্বল মিয়া মারা যান। বর্তমানে সাঈম প্রধান জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন।
দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএন/ইউবি