দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পল্লীতে শনিবার দিবাগত রাতে পূত্রবধূর ওপর অভিমান করে মিলন বেগম (৫৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।
তিনি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (বাঁশটেক) গ্রামের আমির আলীর স্ত্রী।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে ১০টার পর বাড়ির সবার অজ্ঞাতে মিলন বেগম কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়ে।
পরে বাড়ির লোকজন তাকে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/এএন/ইউবি