নেত্রকোনার পূর্বধলায় রবিবার সন্ধ্যায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পারভীন আক্তার (২৬) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। পারভীন উপজেলার ঘাগড়া ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পারভীন ও তার স্বামী আব্দুল হালিমের মধ্যে বেশ কিছুদিন যাবৎ দাম্পত্য কলহ চলে আসছিল। রবিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
দুপুরে বাড়ির লোকজন আব্দুল হালিমের বসৎ ঘরের আড়ায় পারভীনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় চলছে জল্পনা-কল্পনা।
পূর্বধলা থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/এএন