g ইকবাল খন্দকার
—লাইসেন্স সম্পর্কে কোনো ধারণা আছে?
—আছে। লাই মানে মিথ্যা, সেন্স মানে অনুভূতি। বোঝেন এইবার কী পরিষ্কার ধারণা!
—অনেক চালকেরই নাকি লাইসেন্স নাই?
—ঠিক কইছেন। আমার বাচ্চার কোনো লাইসেন্স নাই। অথচ সে ম্যালাদিন ধইরা প্লাস্টিকের গাড়ি চালায়।
—যাদের লাইসেন্সে সমস্যা আছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়?
—আপনে এই বিষয়ে চিন্তা-ভাবনা করতে থাকেন। ততদিনে এইসব লাইসেন্সধারীদের কল্যাণে আরও দুই চাইরটা ওভারব্রিজ তৈয়ার হোক।
—আচ্ছা ড্রাইভার সাব, আপনে লাইসেন্স ছাড়া গাড়ি চালান ক্যান?
—এই মনে করেন খুশিতে, ঠেলায়, ঘোরতে..
—আজকাল নাকি পয়সা দিলেই লাইসেন্সে পাওয়া যায়?
—জি না, পয়সা দিলে লাইসেন্স পাওয়া যায় না। টাকা দিতে হয়।
—লাইসেন্স সংক্রান্ত জটিলতা কবে নিরসন হইবো বলতে পারেন?
—একটু ওয়েট করেন। আমি একজন জ্যোতিষীর নাম্বার দেতাছি।