তাড়াশে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

 
সিরাজগঞ্জ শাহজাদপুরে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শিমুলকে সংবাদ সংগ্রহের সময় গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী শাহজাদপুর পৌর মেয়র ঘাতক হালিমুল হক মিরুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে তাড়াশ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী সূর্যের সভাপতিত্বে ইত্তেফাক সংবাদদাতা গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন মাই টিভি’র সনাতন দাস, বিজয় টিভি’র আলহাজ রনি, সমকালের আতিকুল ইসলাম বুলবল, করতোয়ার মেহেরুল ইসলাম বাদল, মানবজমিনের এম.এ. মাজিদ, সকালের খবরের রফিকুল ইসলাম, ভোরের ডাকের শাহিনুর ইসলাম, নবচেতনার মিতু সরকার, সিরাজগঞ্জ বার্তার এম. সানোয়ার হোসেন, চাঁদ তারার মহাসীন আলী প্রমুখ।
 
তাড়াশ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সকল শ্রেণি পেশার মানুষ একাত্মতা জানিয়ে হত্যাকারী মিরুর ফাঁসির দাবি জানান।
 
ইত্তেফাক/আরএ