অনন্য মামুনের ‘ময়না’র সঙ্গে মাহির চুক্তি

 
আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ‘ময়না’ শিরোনামের নতুন ছবি নির্মাণ করছেন পরিচালক অনন্য মামুন। আর সেইলক্ষ্যে সিনেমার অভিনেত্রী হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। চুক্তির বিষয়টি আগেই ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেন নির্মাতা মামুন। 
 
ছবিতে মাহির বিপরীতে অভিনয়ের জন্য কলকাতার সোহমকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরাঁয় অনন্য মামুন পরিচালিত ‘ময়না’ ছবির সংবাদ সম্মেলন ও অভিনেত্রীর সঙ্গে চুক্তির আয়োজন অনুষ্ঠিত হয়।
 
মাহি ছাড়াও এখানে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক আরশাদ আদনান, ডিরেক্টরস গিল্ড-এর সভাপতি ও অভিনেতা গাজী রাকায়েত ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক প্রমুখ। 
IMG0
অনুষ্ঠানে মাহি বলেন, ‘অনেক সাধের ময়না’ কিংবা ‘পোড়ামন’ ছবিগুলোতে গ্রাম্য তরুণীর চরিত্রে অভিনয় করেছি। কিন্তু নতুন ছবির ময়না গল্পের চরিত্রটি বেশ আধুনিক। গল্প শুনে মনে হলো, একেবারে আলাদা। এই ছবিটি রোমান্টিক কমেডি।
 
মার্চের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু হবে। এটি যৌথ প্রযোজনার ছবি নয় বলে জানিয়েছেন নির্মাতা মামুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রযোজক মনোয়ার পাঠান, আলী বশির, নির্মাতা সকাল আহমেদসহ আরও অনেকে। 
 
ইত্তেফাক/এমএআর