গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘রেইস’ ও হৃতিকের ‘কাবিল’ সিনেমা। একই দিনে দুটি সিনেমা মুক্তি না দিতে অনুরোধ করেছিলেন হৃতিক। কিন্তু তার অনুরোধ রাখেননি শাহরুখ খান।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধমে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন হৃতিক। তাকে প্রশ্ন করা হয় ‘রেইস’ ও ‘কাবিল’ সিনেমার প্রতিযোগিতা কি ঠেকানো যেত না? এমন প্রশ্নে হৃতিক বলেন, অফকোর্স এড়ানো যেত। কিন্তু আমাদের হাতে তো কিছু ছিল না। কল’টা ‘রেইস’র নির্মাতাদেরই নিতে হতো। ওনারা তো আমাদের কোনো কথা শুনলেনই না।
আরো বলেন, ‘উনারা এমনিতে ‘সুলতান’ বা ‘দঙ্গল’র জন্য তারিখ পিছিয়ে দিয়েছিলেন। আর একবার পেছালে কী অসুবিধে হতো তা জানি না। শাহরুখের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। ব্যক্তিগতভাবে অনুরোধও করেছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি। সর্বশেষ ব্যবসাটা ভাগ হয়ে গেল।’’
‘কাবিল’ সিনেমা পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা। হৃতিকের সঙ্গে এখানে আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, রনিত রায়, রোহিত রায়, গিরিশ কুলকার্নি প্রমুখ। রাহুল দোলাকিয়া পরিচালিত রেইস সিনেমায় রয়েছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে।
ইত্তেফাক/এমএআর