গোপন সংবাদের ভিত্তিতে দুইশ মণ জাটকা ও ট্রাকসহ তিনজনকে আটক করেছেন র্যাব-৮ এর সদস্যরা। আজ সোমবার ভোরে তাদের আটক করা হয়।
র্যাব-৮ এর এডি হাফিজুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়বাত সেতু সংলগ্ন টোলঘরের কাছে অবস্থায়ন নেন।
আজ ভোরে গলাচিপা থেকে আসা মাছবাহী একটি ট্রাককে তল্লাশি চালিয়ে দুইশ মণ জাটকা উদ্ধার করা হয়। ট্রাক চালক খোকন গাজীসহ রকিব ও মাসুমকে আটক করা হয়।
আজ সোমবার সকালে নগরীর শতাধিক এতিমখানা, লিল্লাহ বোডিং ও মাদ্রাসায় জাটকাগুলো বিতরণ করা হয়েছে। আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে