কারিনার ফিটনেসের রহস্য

 
কারিনা-সাইফের ছেলে তৈমুরের বয়স মাত্র এক মাস। তবে সন্তান জন্মদানের পর কয়েক সপ্তাহের মধ্যে আবারো ফিটনেসে মনোযোগী কারিনা। এমন তৈমুরের জন্মের আগেও তিনি বলেছিলেন, এক মাসের মধ্যে তিনি ক্যামেরার সামনে দাড়াতে চান। সেই অঙ্গিকার রাখতেই ইতোমধ্যে নিজেকে প্রস্তুত করে ফেলেছেন। 
 
কারিনার এই ফিটনেসের রহস্য কী! ভারতীয় মিডিয়া প্রকাশিত খবরে বলা হচ্ছে, তৈমুর জন্ম নেয়ার পর থেকে নিয়মিত যোগব্যায়াম করছেন নায়িকা।
 
সম্প্রতি মুম্বাইতে যোগ ক্লাস থেকে বের হতে দেখা যায় কারিনাকে। সঙ্গে মেনুতে থাকছে প্রচুর ফল। দিনভর প্রচুর পানি খাচ্ছেন। তবে বড়বোন কারিশ্মা বলেন, কারিনার হাসিখুশি থাকাটাই নাকি তাঁর ওজন কমার আসল কারণ।
 
কারিশ্মার দাবি, কারিনা চেহারা নিয়ে আলাদা করে সচেতন হয়নি কখনও। যা পোশাক পরতে ইচ্ছে করেছে পরেছে। বন্ধুদের সঙ্গে পার্টি করেছে। সব সময় মন ভাল রেখেছে।
 
আর সে কারণেই নাকি এত সহজে ফিট থাকতে পারছেন করিনা। খবর মিড ডে।
 
ইত্তেফাক/এমএআর