ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে দুই টেলিভিশন সাংবাদিককে নির্যাতন ও লাঞ্ছিতের ঘটনায় সদর উপজেলা আকচাঁ ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের বিরুদ্ধে মামলা হয়েছে।
 
রবিবার রাতে এ মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান রহমান।
 
আসামিরা হলেন, সদর উপজেলা আকচাঁ ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।
 
অপর দিকে চাঁদাবাজির অভিযোগ এনে দুই সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ইউপি চেয়ারম্যান।
 
উল্লেখ্য, কয়েকদিন আগে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচাঁ ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের বিরুদ্ধে ৯৮টি পরিবার অভিযোগ করে। তাদের অভিযেগ, তাদের কাছ থেকে বিদ্যুৎ লাইনের জন্য মাথাপিছু ৯ হাজার টাকা নিয়েছে চেয়ারম্যান সুব্রত বর্মন।
 
গতকাল যমুনা টেলিভিশনের প্রতিনিধি পার্থ সারথী দাস ও মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব রোববার ভুক্তভোগীদের অভিযোগ সংগ্রহ করতে যান।
 
এরপর অভিযুক্ত সুব্রত কুমার রায়ের সাক্ষাৎকার নিতে গেলে সুব্রত সাংবাদিকদের ক্যামেরা ফেলে দেন এবং ক্যামেরার স্ট্যান্ড ভাংচুর করেন। পরে দুই সাংবাদিককে একটি কক্ষে তালা দিয়ে আটকে রাখা হয়। 
 
খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর পুলিশ তাদের উদ্ধার করে।
 
ইত্তেফাক/এএন