পেশাগত দায়িত্ব পালনকালে মেয়রের গুলিতে নিহত দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কাউখালী প্রেসক্লাব ও সমকাল সুহূদ সমাবেশ। সোমবার সকালে উপজেলা পরিষদ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আলী হোসেন তালুকদার, সমাজ সেবক আ. লতিফ খসরু, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট শেখর চন্দ্র দে, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হাসান রবিন, সাংবাদিক রিয়াদ মাহমুদ, রফিকুল ইসলাম রফিক, এনামুল হক, শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, মৃদুল আহম্মেদ সুমন, প্রমুখ। মানববন্ধনে সাংবাদিক জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/এএম।