ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পাহাড়িয়াকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামে সোমবার দুপুরে পূর্ব শত্রুতার জের হিসেবে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২২ জন আহত হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে শিল্পী বেগম (৩০), আলমগীর হোসেন (২৪), জন্টু মিয়া (২৬), আমান মিয়া (৫০), সাইফুর (৩০), মো. সোহেল মিয়া (২২), নাজিম উদ্দিন (৩৪), ফারুক মিয়া (৪০), মোহন মিয়া (৩৮), আহসান উল্লা (৫০) কে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
জানা গেছে যে, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সাইজউদ্দিন মেম্বার ও আমির হোসেন রাজা মিয়া মেম্বারের মধ্যে বিরোধ চলছিল। আজ দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘয়ে লিপ্ত হলে এঘটনা ঘটে । অন্যান্য আহতদেরকে পার্শ্ববর্তী উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে । এ রির্পোট লিখা পর্যন্ত থানায় মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ইত্তেফাক/এএম।