কামারখন্দে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন নীলা

সিরাজগঞ্জের কামারখন্দে দারিদ্রকে উপেক্ষা করে, শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মেধাবী নীলা খাতুন।
 
নীলা উপজেলার ঝালৈ ইউনিয়নের চর বড়ধুল গ্রামের গরীব কৃষক ওসমান গণীর মেয়ে। তিনি পা দিয়ে লিখে ২০১১ সালে চর বড়ধুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ-৪.০০ ও ২০১৪ সালে চর বড়ধুল দাখিল মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ- ৪.৫০ পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।
 
চর বড়ধুল দাখিল মাদ্রাসা থেকে কামারখন্দ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন নীলা। তিনি লেখাপড়া করে একজন সরকারি চাকরিজীবী হতে চান। 
 
সকল বাধা অতিক্রম করে নীলা এগিয়ে চলেছেন তার স্বপ্ন পূরনের লক্ষে। 
নীলার বড় ভাই শামীম জানান, ছোট থেকে নীলা লেখাপড়ায় খুব আগ্রহী। আমরা খুব কষ্ট করে নীলাকে লেখাপড়া করাই।
 
নীলা খাতুনের মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আলমগীর হোসেন জানান, নীলার লেখাপড়ায় প্রবল ইচ্ছা। আমি তার সাফল্য কামনা করি।
 
ইত্তেফাক/এএন