ড্র হলো একমাত্র প্রস্তুতি ম্যাচ

ভারত সফরের অংশ হিসেবে একমাত্র প্রস্তুতি ম্যাচে ড্র করলো বাংলাদেশ। রবিবার হায়দ্রাবাদে শুরু হওয়া বাংলাদেশ ও ভারত এ দলের মধ্যকার দুই দিনের টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।
 
ম্যাচে স্বাগতিক দলের তিন ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নেন। শ্রেয়াস আয়ার, প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চল আর বিজয় শংকরের সেঞ্চুরিতে লিডে থাকে ভারতই।  ভারতীয় ‘এ’ দল ৬ উইকেট হারিয়ে ৪৬১ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
 
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৭১ রান তোলে বাংলাদেশ।  ওপেনার তামিম ৫৪ বলে ৪১ আর মাহমুদুল্লাহ রিয়াদ ১ রান করে অপরাজিত থাকেন। এর আগে সৌম্য সরকার ৩২ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন।
 
এর আগে রবিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার ইমরুল কায়েস ও তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। দলীয় ২২ রানে ভারত 'এ' দলের চামা মিলিন্দের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ইমরুল। অন্যদিকে দলীয় ৪৪ রানে আনিকেত চৌধুরির বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম।
 
হায়দ্রাবাদের জিমখানা স্টেডিয়ামে হওয়া প্রস্তুতি ম্যাচে আউট হওয়ার আগে ইমরুল কায়েস করেন ৪ রান। অন্যদিকে দায়িত্বশীল একটি ইনিংস খেলার আশা জাগিয়েও ব্যক্তিগত ১৩ রানে বোল্ড আউট হন তামিম ইকবাল। 
 
তবে ওয়ান ডাউনে নেমে ইনিংসের হাল ধরেন সৌম্য সরকার। ৭৩ বলে ৫২ রান করে বিদায় নেন তিনি। তার ইনিংসে ছিলো ৯টি চার ও একটি ছক্কা। এছাড়া অধিনায়ক মুশফিক করেন ৫৮ রান। তার ইনিংসে ছিলো ৮চি চার ও একটি ছক্কা।
 
শেষ দিকে সাব্বির রহমানের ৩৩ ও লিটন দাসের অপরাজিত ২৩ রানের সুবাদে ২২৪ রান করে বাংলাদেশ। হাতে দুই উইকেট রেখেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুশফিক।
 
ইত্তেফাক/এমএইচ