বাবার বদলীর চাকরি। অর্পি তার বাবাকে নিয়ে নতুন এলাকায় নতুন বাসায় উঠেছে। এবার এইস এস সি পাস করে ভর্তি কোচিং করছে অর্পি।
এলাকায় নতুন মেয়ে আসায় এলাকার ছেলেদের বিশেষ কৌতুহল।
মেয়েটা সুন্দরী কিন্তু টমবয় ধরনের। সুন্দরী মেয়েরা টম বয় হলে চলে?
অর্পির পরনে শার্ট, জিন্স প্যান্ট, পেছনে কাধে ব্যাগ, মাথায় ক্যাপ দিয়ে চলাফেরা করে। রোজ বিকেলে কোচিং করতে যায়।
যে ছেলেগুলো কোচিং থেকে দূরে থাকত, বাসায় বইটাও ধরতো না তারাও এখন নিয়মিত কোচিং এ যাওয়া শুরু করেছে। পোষাকে সচেতন হয়েছে। অর্পি এসবের তোয়াক্কা করে না।
অর্পির বারান্দা থেকে পাশের বাসায় দোতালার একটা রুম দেখা যায়। রোজ একজন মহিলা তার সন্তানকে বকাঝকা করেন। অর্পির বাসা থেকে দেখা যায়, একটা বলদ মার্কা ছেলেকে।
অর্পি অবাক হয় ছেলেটা মায়ের বকুনি খেয়েও কোন টু শব্দ করে না।
এদিকে এলাকার ছেলেরা ছেলেটার ( তুর্য’র) ওপর ক্ষীপ্ত। ইস গাঁধাটার (তুর্য’র) বাসা থেকে অর্পির বাসা দেখা যায়। কি কপাল ওর! রুমের পাশেই অর্পির বাসার বারান্দা। মনটা চায় তুর্য রে ...
অবশেষে তুর্য সাইকেল চালানো শেখাতে শুরু করে অর্পিকে। এভাবেই পরিচয়। সবাই মিলে গানের আড্ডায়ও দুজনের প্রতি আলাদা টান।
এরপর অর্পির বাবা হঠাৎ ট্রান্সফার। অর্পিরা চলে যায়। যাওয়ার সময় দেখা হয় না তুর্যের সঙ্গে... আর কি দেখা হবে তাদের?
মুশফিক কল্লোলের পরিচালনায় ভ্যালেন্টাইন দিবসের বিশেষ নাটকে অভিনয় করেছেন আবির মির্জা, তাসনুভা এলভিন, আল মামুন,ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে।
নাটকটি প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি রাত ১১.১৫ মিনিটে, বাংলাভিশনে।
ইত্তেফাক/এএন