মালার সিঙ্গেল ট্রাক‘শূন্য ওড়াউড়ি’

ভালোবাসা দিবসে আসছে অস্ট্রেলিয়া প্রবাসী সংগীত শিল্পী মালার বিশেষ সিঙ্গেল ট্র্যাক ‘শূন্যে ওড়াউড়ি’। গানটির কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর ও সংগীত আয়োজন করেছেন সংগীত পরিচালক অটমনাল মুন। গানটি রিলিজ হচ্ছে সুরঞ্জলির ব্যনারে।
 
গীতিকার সজীব শাহরিয়ার বলেন, মালা আপু ও মুন ভাইয়ের সাথে এটি আমার প্রথম কাজ। আশা করছি গানটি সকলের ভাল লাগবে।
 
গানটির বিষয়ে শিল্পী মালা বলেন, আমি চেষ্টা করেছি গানটি ভাল ভাবে গাইতে। গানটি সবার ভাল লাগবে। সুরকার ও সংগীত পরিচালক মুন বলেন, গানটির কাজ অনেক সময় নিয়ে করেছি। গানটি সবার ভাল লাগবে বলে আমার বিশ্বাস।
 
ইত্তেফাক/এমএইচ