স্বাধীনতার ৪৫ বছরেও মুুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠেনি বুদু’র

কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড গ্রাম মিরপুর মহল্লার মৃত মীর এমান আলীর ছেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মৃত মীর মাহমুদুল্লাহ ওরফে বুদু মোল্লা।
 
মীর বুদু মোল্লা পাকিস্থান সেনাবাহিনীতে সৈনিক পদ থেকে ১৯৬৯ সালে অবসর নেন। এরমধ্যে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে বুদু মোল্লা  ৮ নং সেক্টরের অধীনে থেকে মুক্তি সংগ্রামে অংশ নেন। যুদ্ধ চলাকালীন সময়ে পাক বাহিনীর গুলিতে তিনি মারাত্বক আহত হন।
 
মুক্তিযুদ্ধে অংশগ্রহনের প্রমাণস্বরূপ যুদ্ধকালীন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আতাউল গণী ওসমানী স্বাক্ষরিত স্বাধীনতা সংগ্রামের সনদপত্র’ ও ২২ ফেব্রুয়ারী ১৯৭২ সালে অস্ত্র জমাদানের সার্টিফিকেট থাকলে রয়েছে তার। কিন্তু তাঁর নাম দেশ স্বাধীনের ৪৫ বছরেও মুক্তিযোদ্ধা তালিকায় ওঠেনি। 
 
ঘাতক ব্যাধী ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে অবশেষে ১৯৯৭ সালে যুদ্ধাহত এই মুক্তিযোদ্ধা বুদু মোল্লা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৮ পুত্র ও ৬ কন্যা সন্তান রেখে গেছেন।
 
ইত্তেফাক/এএন