ইট বোঝাই ট্রাকের চাপায় রফিকুল ইসলাম (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহত রফিকুল সিংগাইর উপজেলা চারাভাঙ্গা এলাকার আব্দুল করিমের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সোমবার রাত সারে আট টার দিকে সিংগাইর হেমায়েতপুর সড়কে জায়গীর ব্রিজের উপর এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ জানায় ইট বোঝাই ঢাকা গামী ট্রাকটি মোটর সাইকেলটিকে চাপা দিলে চালক ঘটনা স্থলেই মারা যান এবং মোটর সাইকেলে থাকা নিহতের স্ত্রী গুরুতর আহত অবস্থায় ছিটকে পড়ে যান। নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক রেখে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।
ইত্তেফাক/এসএস