নেত্রকোনার পূর্বধলায় সোমবার দিবাগত রাতে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটককৃতরা হলেন, দেলোয়ার (৩০), হৃদয় (১৮), নূরুল হক (৪৫) ও কামাল মিয়া (৪০)। তাদের বাড়ি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামে।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুনিল কুমার দাস জানান, আটককৃতরা দীর্ঘ দিন যাবত এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মানিকদী গ্রামে অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে খেলার সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৮৬৭ সালের প্রকাশ্য বঙ্গীয় জুয়া আইনের ৪ ধারায় একটি মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
ইত্তেফাক/এসএস