জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের করিমপুর গ্রামে ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গৌছ মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ  দুপুরে এস আই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত গৌছ করিমপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র।
 
এস আই সাইফুল আলম জানান, গ্রেফতারকৃত গৌছ মিয়া ২টি প্রতারণার মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে  প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএন