ফকিরহাটের শ্যাম্বাগাত এলাকায় ট্রাকায় চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর একটায় খুলনা মংলা মহাসড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারালে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক রায়েন্দা উপজেলার খোন্তাকাটা গ্রামের রাশেদ তালুকদারের পুত্র সোহাগ তালুকদার(৩৮) ও যাত্রী মংলা উপজেলার বিদ্যারবাহন গ্রামের শাহাজান এর পুত্র ওসমান(৫৫) ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় আরেক যাত্রী মংলা উপজেলার আজাদুর রহমানের পুত্র হাইদারকে গুরুতর আহত অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে থানার সার্জেন্ট সন্দিপ রায় ও এস আই জামাল উদ্দিন।
ইত্তেফাক/এএন