জাতীয় ক্রীড়াপরিষদের অর্থায়নে ও বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত তৃণমূল পর্যায়ে বাছাইকৃত প্রতিভাবান জিমন্যাস্টিক্স এর চুড়ান্ত প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।
মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ (মামুন)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু।
আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, সহসভাপতি রবিউজ্জামান ও প্রধান প্রশিক্ষক ইকবাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
৭ জানুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত ২৩জন ছেলে ও ১৭জন মেয়েসহ মোট ৪০জন প্রতিভাবান ক্ষুদে জিমন্যাস্ট অংশগ্রহণ করে।
ইত্তেফাক/এমএইচ