মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা ব্রিজ এলাকায় একটি গাড়ির ধাক্কায় মাছ বোঝাই পিকআপ ভ্যানের হেলপার ফিরোজ মিয়া (১৮) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটি কি ধরনের গাড়ি ছিল তা জানা যায়নি।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই.মোঃ আমির হোসেন জানান, নিহত যুবক দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের হেলপার। সে দৌলতপুর উপজেলার উত্তরআড়া গ্রামের দেহর আলীর ছেলে।
এ ব্যাপারে ঘিওর থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএন