টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে এই শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এবং ফখরুল ইমাম উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/এএসএমইউ