বাধ্যর্কজনিত কারণে ইন্তেকাল করেছেন মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত বাহার আলির স্ত্রী সুপিয়া খাতুন(৮৯) (ইন্নানিল্লাহ-- -- রাজেউন)।
মঙ্গলবার দুপুরে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমদসহ অনেক মুক্তিযোদ্ধা মরহুমার গ্রামের বাড়ি বন্দর গ্রামে তাকে দেখতে আসেন এবং শোকাহত পরিবারকে শান্তনা দেন। বিকালে বন্দর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃতকালে তিনি ৫ ছেলে ও ৪মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইত্তেফাক/এএন