তারাগঞ্জে মৌমাছির কামড়ে একজনের মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত. আবদুস সাত্তার চুন্নু মিয়া (৬৫) উপজেলার অনন্তপুর গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, মঙ্গলবার বিকালে আবদুস সাত্তার তারাগঞ্জ থেকে বাইসাইকেলে করে আলমপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। আলমপুর ইউনিয়নের ধোলাইঘাট ব্রিজের কাছে পৌঁছালে ব্রিজের পূর্ব দিকে থাকা একটি মৌমাছির চাক থেকে অসংখ্য মৌমাছি উড়ে এসে বাইসাইকেল আরোহী আবদুস সাত্তারসহ আশপাশে থাকা সাত-আটজনকে কামড় দেয়। তাদেরতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সামাদ মারা যান। এখনো দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
আলমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ