অভিনয়শিল্পী নওশীন নাহরীন মৌ। পাশাপাশি কাজ করছেন রেডিও আম্বারের প্রোগ্রাম পরিচালক হিসেবে। শুধু অভিনয় আর অফিস জীবনই নয়, সমানতালে চলছে উপস্থাপনাও। ৩টি একক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এরিমধ্যে।
আসছে ১২ ফেব্রুয়ারি মালয়েশিয়া যাচ্ছেন নাটকের শুটিংয়ের কাজে। বড়পর্দায় কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘উপস্থাপনা, অফিস, আর ধারাবাহিকের কাজ মিলিয়ে সময় দিতে পারবো না। বেশ কয়েকটি কাজের কথাবার্তা হলেও পরে আর সেই কাজগুলো এগিয়ে নিতে পারিনি। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে দেখলাম সবকিছু একসাথে করা সম্ভব নয়। তাই নাটক ও ধারাবাহিকেই নিয়মিত থাকতে চাই।’
অভিনয়শিল্পী সংঘের নির্বাচন আসন্ন। সেখানে নওশীন কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পারস্পরিক সহমর্মীতা, একাগ্রতাই হতে পারে সংঘের হাতিয়ার। তাই সকল আর্টিস্টদের পূর্ণাঙ্গ সাপোর্ট ও তাদেরকে সাথে নিয়ে সংঘের জন্য কাজ করতে চাই।’
ইত্তেফাক/এমএআর