ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে বুধবার সকালে তিনদিনব্যাপি ২৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয়পার্টি জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। এসময় ক্রীড়া পতাকা উত্তোলন করেন কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, শপথবাক্য পাঠ, মাঠপার্চ ও মশাল প্রজ্বলনে নেতৃত্ব দেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নাসরীন আক্তার।
উদ্বোধনী সভায় কলেজ অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, জেপি নেতা ও ভাণ্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য মো. ইউসুফ আলী আকন, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. হেমায়েত উদ্দিন রুস্তুম মিয়া, মো. আলতাফ হোসেন, কিরন চন্দ্র বসু , সহকারী অধ্যাপক জাকির হোসেন খান, মো. গিয়াস উদ্দিন বাবুল, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, মুরাদ হোসেন আবুল বাসার প্রমূখ। পরে ক্রীড়ায় দৌড়, উচ্চলাফ, দীর্ঘলাফ, গ্লোবনিক্ষেপ, চাতকী নিক্ষেপসহ ৪০টি ইভেন্টে তিনশত শিক্ষার্থীদের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান শুরু হয়।
ইত্তেফাক/এসএস