নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হচ্ছে বলেন জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানজনক স্থানে নিয়ে গেছেন এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে সময় একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। তাই নাসিরনগরের সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষাসহ নাশকতা রোধে সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে সচেতন ভূমিকা রাখতে হবে।
নাসিরনগরে সার্বজনীন গৌর মন্দিরে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ৫৫তম বার্ষিকী উপলক্ষে ভুবন মঙ্গল মহাৎসবের উদ্বোধন করা হয়। মঙ্গলবার রাতে উপজেলা সদরের গৌর মন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপী এ মহানামযজ্ঞ মহাৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক। গৌর মন্দির কমিটির সভাপতি সুষেন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মো. সামসুল আলম,পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ইউপি সদস্য নগেন্দ্র দাস প্রমুখ।
মহাৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, জেলা পরিষদ সদস্য হাজি ফারুকুজ্জামান ফারুক, আসাদুজ্জামান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান লে. অব. গোলাম নূর, সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, কুন্ডা ইউপি চেয়ারম্যান ওয়াছ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, ভক্তসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরএ