পিরোজপুরে ৪ দোকানে অগ্নিকাণ্ড

 
পিরোজপুর স্বরূপকাঠি পৌরসভার আকলম এলাকায় চারটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৪ লাখ টাকা। মঙ্গলবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ঘণ্টা-খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দেলোয়ার ও আকবরে চায়ের দোকান, নিয়ন্ত্রণে স্টেশনারির দোকান এবং বাদশা মিয়ার রিক্সা গ্যারেজ ও পার্সের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
 
পৌর কাউন্সিলর মো. জাহিদুর রহমান জানান, অগ্নিকাণ্ডে ৪ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে। পৌর মেয়র মো. গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন তিনি।
 
ইত্তেফাক/এসএস