জমকালো আয়োজনে ইবিতে নবীন বরণ প্রোগ্রাম

 
জমকালো নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান কে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বেলা ১০ টা থেকে দিনব্যাপী বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ, আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
 
IMG0
 
প্রফেসর ড. সাইদুর রহমান ও ড. আরমিন খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 
IMG1
 
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আব্দুল মান্নান বলেন, ‘ সার্টিফিকেট মুখী শিক্ষাব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় হল জ্ঞানের প্রবেশদ্বার। দেশের ভাবমূর্তি কে সামনের দিকে নিয়ে যেতে শিক্ষার্থীদের কে জ্ঞানের রাজ্যে প্রবেশ করার পাশাপাশি নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।’
 
IMG2
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন। পরে দুপুর ২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
 
ইত্তেফাক/আরএ