নীলরঙা মন

 

এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নীলরঙা মন’। নাটকটি প্রতি সপ্তাহের রবি ও সোমবার প্রচার হচ্ছে। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন এফএস নাঈম, সাদিয়া জাহান প্রভা, জেনী, উর্মিলা শ্রাবন্তী কর, সোনিয়া হোসেন, তমালিকা কর্মকার, মুনিরা ইউসুফ মেমী, জোভান, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আজম খান, জাহিদ হোসেন শোভন, মিলি বাশার, আনন্দ খালিদ, আসিফ চৌধুরী, মুনিয়া প্রমুখ। আমিনউদ্দিন সাহেব এখন অবসর জীবনযাপন করছেন। শুধু ব্যবসা নয়, সংসারের সব বিষয়ে তার কড়া নজরদারি। তার একমাত্র ছেলে আনোয়ার চৌধুরীর হাতে ব্যবসা এখন বিশাল আকার নিয়েছে। আমিন সাহেবের মেয়ে আমিনার ছেলেমেয়ে নিয়ে বড় সংসার। অন্যদিকে আনোয়ার সাহেবের স্ত্রী আতিয়া বড় বংশের শিক্ষিত মহিলা। তাদের বড় ছেলে আলম বাবার সাথে ব্যবসা দেখে, যেন বাবারই ছায়া। ভালোবাসে নাঈমা নামের সাধারণ পরিবারের একটি মেয়েকে। এই বাড়িতে মায়ের সবচেয়ে সুখের জায়গা হচ্ছে ছোট ছেলে আমান। একদিন তিথি নামের একটি মেয়ে এসে আমানের জীবনের সবকিছু বদলে দেয়। এ বাড়ির বড় মেয়ে আইশা। পরিবারের বিরুদ্ধে বিয়ে করেছিল জাহিদকে। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটকটি।