মুক্তিযোদ্ধা হিসেবে নতুন অন্তর্ভুক্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বয়স নুন্যতম ১৩ বছর নির্ধারণ কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহামুদুল্লাহর ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়।
গত ১০ নভেম্বর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের ২ ধারায় বলা হয়েছে, মুক্তিযোদ্ধা হিসেবে নতুন অন্তর্ভুক্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে নূন্যতম ১৩ বছর হতে হবে। এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গাজীপুরের তিন মুক্তিযোদ্ধা হাইকার্টে রিট করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন।
ইত্তেফাক/কেকে