সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমির শ্রেণী পরিবর্তনের অনুমতি না নিয়ে পুকুর খনন, ইট ভাটার লাইন্সেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং মোটরযান আইনের অধীনে ভ্রাম্যমাণ আদালত ৮০ হাজার পাঁচ শ টাকা অর্থদণ্ড দিয়েছে।
বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ মনসুর উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ভাটার পাড়া ইটভাটার মালিক সাইফুল ইসলাম ও শাহ আলমকে লাইন্সেস-অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে এবং কৃষি জমিতে ইট ভাটা স্থাপন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কৃষি জমির শ্রেণী পরিবর্তনের অনুমতি না নিয়ে পুকুর খনন করায় চক ভায়াট গ্রামের মজিবর রহমানকে ২০ হাজার টাকা, মোটরযান আইনে পাঁচজনকে ১০ হাজার টাকা ও একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির অপরাধে পাঁচ শ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ইত্তেফাক/সালেহ্