উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি গ্রাম থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে হেমন্তবাড়ি গ্রামের তিন তারা শাহী জামে মসজিদের পাশের ঝোপ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। ককটেলগুলো দুটি ব্যাগে রাখা ছিল।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক সাচ্চু বিশ্বাস জানান, জালসা উপলক্ষে মসজিদ কমিটি থেকে আশপাশের জায়গা পরিষ্কার করার সময় পরিচ্ছন্ন কর্মীরা একটি ঝোপে দুটি ব্যাগে রাখা এসব ককটেলের সন্ধান পান। তারা পুলিশকে খবর দিলে ককটেল গুলো উদ্ধার করে পুলিশ। নাশকতা সৃষ্টির জন্য ককটেলগুলো রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/উজ্জল