শ্যামপুরে প্রতিবন্ধী কিশোরী যৌন নির্যাতনের শিকার

 
রাজধানীর শ্যামপুর থানার মীর হাজিরবাগে তের বছরের এক শারীরিক প্রতিবন্ধীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের অভিযোগে সেলিম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই কিশোরী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছে।
 
কিশোরীর বাবা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সেলিম তাদের বাসায় তাকে খুঁজতে আসেন। তখন বাসায় তার মেয়েকে একা পেয়ে যৌন নির্যাতন করেন সেলিম। পরে নির্যাতনের বিষয়টি মাকে জানায় কিশোরী। শ্যামপুর থানায় এ বিষয়ে অভিযোগ করা হলে পুলিশ সেলিমকে আটক করে।
 
শ্যামপুর মডেল থানার ওসি জানান, বুধবার বেলা দেড়টার দিকে যৌন নির্যাতনের শিকার শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ঢামেকে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/কাউছার